রাজনীতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে হানিফের ইফতার আয়োজন

আপডেট : ২২ মে ২০১৯, ২২:৫৮

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে ইফতারের আয়োজন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল বুধবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে ইফতারের আগে দেশ-জাতির কল্যাণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জেপির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী) প্রমুখ বিশিষ্টজনেরা ইফতারে অংশ নেন। এ ছাড়া, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, টিভি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও এতে যোগ দেন। মাহবুব-উল আলম হানিফ ইফতারের আগে বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।