মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় প্রেসক্লাব বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামীকাল বুধবার বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় থাকছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। জাতীয় প্রেসক্লাবের সদস্য সন্তানদের পরিবেশনা ছাড়াও দেশের বিশিষ্ট শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ক্লাব সদস্যদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
