কুমিল্লার দেবিদ্বারে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীসহ ২৪ বিএনপি নেতা-কর্মীর জামিন না-মঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের আদালত থেকে এই নির্দেশনা দেয়া হয়। তারা জামিনের জন্য আদালতে হাজির হয়েছিলেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাতে উপজেলা নির্বাচনের ফল ঘোষণার আগে দেবিদ্বার উপজেলা সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন ও মোটর সাইকেল আগুনে জ্বালিয়ে দেয়ার অভিযোগ এনে পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাদ্দাম হোসেন বাদী হয়ে গত ৫ মার্চ দেবিদ্বার থানায় দ্রুত বিচার আইনে এই মামলা দায়ের করেন। গত ১৬ মার্চ পুলিশ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
