বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, লিওনেল মেসির সাথে চুক্তি নিয়ে চলমান প্রক্রিয়া চূড়ান্ত হলে তিনিই হবেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকধারী ফুটবলার। বার্সেলোনার সাথে ২০১৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও কিছুদিন আগে নিজের বেতন নিয়ে অসন্তোষের কথা পরোক্ষভাবে জানিয়েছিলেন মেসি। আর সে কারণেই বাবা ও একই সাথে তার প্রধান এজেন্ট হোরাসিও মেসির সাথে আলোচনায় বসে বার্সেলোনা। বার্তোমেউ জানান, ‘এখন মৌসুমের মাঝপথ। এটা তার সাথে আলোচনা করার উপযুক্ত সময় নয়। তবে তার বাবার সাথে আমাদের আলোচনা চলছে। সে ২০১৮ সাল পর্যন্ত আমাদের সাথে চুক্তিবদ্ধ, আমাদের ইচ্ছা তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকধারী খেলোয়াড় হিসাবেই দলে রাখা।’
