আজ বুধবার কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ালটন রেফ্রিজারেটর উন্মুক্ত কুস্তি। দিনব্যাপী এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। গতকাল কুস্তি ফেডারেশন জানিয়েছে এবারই প্রথমবার কুস্তি দল গঠন করছে সেনাবাহিনী। এছাড়াও বিজিবি, পুলিশ, আনসার, ঢাকা মহানগরীর বিভিন্ন ক্লাব অংশগ্রহণ করার কথা রয়েছে। ১৬টি ওজন শ্রেণির মধ্যে ৮টি ছেলেদের জন্য, ৮টি মেয়েদের ওজন শেণিতে লড়াই হবে।
