শফি আহমেদকে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়নের দাবি

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:২২

নেত্রকোনা-৪ আসনে মদন, মোহনগঞ্জ এবং খালিয়াজুরী উপজেলা ’৯০-এর গণ আন্দোলনের নেতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শফি আহমেদকে  নৌকার প্রার্থী হিসাবে মনোনয়নের দাবিতে গতকাল বুধবার নেত্রকোনা শহরের স্মরণকালের বৃহত্তম মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মোহনগঞ্জ, মদন এবং খালিয়াজুরী উপজেলা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা নেত্রকোনা শহরের প্রেসক্লাব সড়কে জমায়েত হন। পরে নেত্রকোনার সুধিজনসহ প্রায় তিন হাজারের মত নেতা-কর্মীসহ  জনতা পৌরস সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। এই আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হলে শফি আহমেদকে মনোনয়ন দিতে হবে এমন দাবি জানিয়ে বক্তব্য রাখেন, আনোয়ারুল হক রয়েল, রবিউল আলম শাওন, স্বাহত সরকার শুভ এবং আহসানউল্লাহ শামীম। পরে তারা অর্ধঘণ্টা সড়ক অরোধ করে রাখেন। উল্লেখ্য, এই আসনে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য রেবেকা মমিন।