ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটিতে (ডিআইআইটি) তথ্যপ্রযুক্তি বিষয়ে বিভিন্ন ধরনের প্রফেশনাল প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে। এসব প্রশিক্ষণ একজন তরুণকে আত্মকর্মসংস্থানের উপযোগী হিসাবে গড়ে তুলতে সক্ষম। এক বছর মেয়াদি যে সকল কোর্স এখানে রয়েছে সেগুলো হলো—হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ওয়েব অ্যান্ড ই-কমার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজ্যুয়াল এফ/এক্স। প্রতি বছর ৪টি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর) এবং ৩টি শিফটে (সকাল/বিকাল/সান্ধ্যকালীন) এই ডিপ্লোমা প্রোগ্রামসমূহে ভর্তি নেওয়া হয়। বর্তমানে মার্চ ’১৪ সেশনে ভর্তি চলছে।
সময়ের সাথে সাথে দেশ যতই এগিয়ে যাচ্ছে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ততই আইটি-নির্ভর হয়ে পড়ছে। ফলে তরুণ প্রজন্মের কাছে ক্যারিয়ার গড়তে প্রথম পছন্দ হয়ে উঠছে আইটি খাত। আইটি’র বিভিন্ন ধরনের বিশেষায়িত শাখা রয়েছে। যেমন—হার্ডওয়্যার মেইনটেন্যান্স, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, সিসিএনপি, উইন্ডোজ সার্ভার৮, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটাবেজ ম্যানেজমেন্ট, জুমলা, ওয়ার্ডপ্রেস, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, আউটসোর্সিং প্রভৃতি। এসব খাতের প্রতিটিই সম্ভাবনাময়। কিন্তু এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন বিশেষায়িত দক্ষতা ও বাস্তবমুখী শিক্ষার প্রায়োগিক ক্ষমতা। আমাদের দেশে বাস্তবমুখী শিক্ষা গ্রহণের জন্য পর্যাপ্তসংখ্যক দক্ষ ও মানসম্মত প্রতিষ্ঠানের অভাবই এক্ষেত্রে একটি প্রধান অন্তরায়। এদিক থেকে ব্যতিক্রম প্রয়াস নিয়েই হাজির হয়েছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি। ৮৯৫৯৮২৬, ০১৭১৩৪৯৩২৬২ নম্বরে ফোন করে এই প্রতিষ্ঠানটির পড়ালেখার ধরণ, বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা এবং অন্যান্য সকল তথ্য জেনে নেওয়া যাবে।
ডিআইআইটি পরিচালিত কোর্সগুলো সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাস-নির্ভর, যা সার্টিফায়েড প্রফেশনাল প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। কোর্সগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোর্স শেষে বাধ্যতামূলক রিয়েললাইফ প্রজেক্ট ওয়ার্ক ও ১-৩ মাস মেয়াদি ইন্টার্ণশিপ। এগুলো একজন শিক্ষার্থীকে হাতে-কলমে কাজ শিখতে সাহায্য করে। এ ছাড়াও রয়েছে প্রশিক্ষকদের সার্বক্ষণিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। নিয়মিত তত্ত্বীয় ক্লাসের সাথে পর্যাপ্ত ব্যবহারিক ক্লাস ও কঠোরভাবে মান নিয়ন্ত্রণের কারনে এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের কর্মজীবনে সফলতার হার বেশি। এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি এলায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিআইআইটি কর্তৃক যৌথ সনদ লাভ করে থাকে। এ ছাড়াও রয়েছে নিজস্ব জব পোর্টাল jobsbd.com-এর মাধ্যমে চাকুরির সহায়তা।
সার্বক্ষণিক জেনারেটর, পাঠাগার, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন আন্তর্জাতিক মানের কম্পিউটার ল্যাবসমৃদ্ধ সুবিশাল ক্যাম্পাস এখানকার শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে নিশ্চিত ও যুগপযোগী করেছে। কর্মব্যস্তদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ক্লাসের সুবিধা। ডিআইআইটি পরিচালিত বিভিন্ন কোর্সে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে। ন্যূনতম এসএসসি উত্তীর্ণ যেকোনো বয়সের যে কেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। সময়ের সাথে সাথে আইটি খাতে যে দক্ষ জনবলের প্রয়োজন তৈরি হয়েছে, সেই চাহিদা মেটানোর উপযোগী জনবল তৈরি করতেই কোর্সগুলো পরিচালিত হচ্ছে। আগ্রহী প্রার্থীদের ইনস্টিটিউটের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।
যোগাযোগ :বাড়ী নং-১৩, রোড-৭/ডি, সেক্টর-৯, উত্তরা, ঢাকা-১২৩০।
