চাকরির খবর

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২০:৫৪
ঢাকা শিশু হাসপাতাল পদের নাম :কনসালট্যান্ট (শিশু কার্ডিয়াক এনেসথেসিয়া), সহকারী অধ্যাপক (শিশু কার্ডিয়াক এনেসথেসিয়া), সহকারী অধ্যাপক (শিশু কার্ডিওলজি), বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। বেতনসীমা :কনসালট্যান্ট - আলোচনা সাপেক্ষে, সহকারী অধ্যাপক - ২৯,৭০০ টাকা, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ২০,৩৭০ টাকা। যোগ্যতা :কনসালট্যান্টের জন্য বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিকৃত মেডিক্যাল গ্র্যাজুয়েট এবং ডিএ/এমডি/এফসিপিএস/এফআরসিএসহ সমমানের ডিগ্রি। শিশু কার্ডিয়াক এনেসথেসিয়াসহ কার্ডিয়াক এনেসথেসিয়াতে নূন্যতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। সহকারী অধ্যাপক (শিশু কার্ডিওলজি)র জন্য বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিকৃত মেডিকেল গ্র্যাজুয়েট এবং শিশু রোগে এফসিপিএস/এমডি/এমআরসিপি/এমআরসিপিসিএইচ অথবা সমমানের ডিগ্রি। দেশি-বিদেশি স্বীকৃত জার্নালে নূন্যতম ৩টি নিজস্ব প্রকাশনা। শিশু রেডিওলজি অ্যান্ড ইমেজিংসহ রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য বিএসসি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার অথবা ৪ বছরের ডিপ্লোমা ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার টেকনোলজি)সহ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা আবশ্যক। আবেদনের নিয়ম :আগ্রহী প্রার্থীদের এক কপি জীবন বৃত্তান্ত, সফল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ অত্র হাসপাতালের নির্ধারিত ফরতে আবেদন করতে হবে। এই হাসপাতালের হিসাব বিভাগের কোষাধ্যক্ষের নিকট ২০০ টাকা জমাদান সাপেক্ষে প্রাপ্তি রশিদ সংগ্রহ করতঃ দপ্তর হইতে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। আবেদন পত্রের সঙ্গে পরিচালক, ঢাকা শিশু হাসপাতালের অনুকুলে বাংলাদেশে অবস্থিত কোনো সিডিউল ব্যাঙক হতে ৫০০ টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। চাকরির উত্স :২৬ মার্চ, দৈনিক ইত্তেফাক। আবেদনের শেষ তারিখ :৭ এপ্রিল ২০১৪। প্রতিষ্ঠানের নাম :ঢাকা শিশু হাসপাতাল। আবেদন পাঠানোর ঠিকানা :অধ্যাপক (ডা.) মনজুর হোসেন, এফসিপিএস, এফআরসিপি, এফআরসিপিসিএইচ, অধ্যাপক ও পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল। তুর্কি মেলামাইন পদের নাম :এরিয়া সেল ম্যানেজার পদের সংখ্যা :১৫ শিক্ষাগত যোগ্যতা :স্নাতক/স্নাতকোত্তর অভিজ্ঞতা :সেলস ও মার্কেটিং এর কাজে ৩/৪ বছরের অভিজ্ঞতা। নতুন পণ্য বাজারজাত করণ ও নতুন বাজার সৃষ্টির চ্যালেঞ্জ মোকাবেলার মানসিকতাসম্পন্ন এবং মেলামাইন, ক্রোকারিজ ও ভোগ্যপণ্য বিক্রয়ের প্রতিনিধিদের অগ্রাধিকার দেওয়া হবে। সুবিধা মাসিক বেতন ভাতা ছাড়াও বিক্রয়ের উপর আকর্ষণীয় কমিশন দেওয়া হবে। বেতন :আলোচনা সাপেক্ষে। আবেদনের নিয়ম :জীবন বৃত্তান্তসহ প্রয়োজনীয় কাগজপত্র, ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ প্রতিষ্ঠানের ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। চাকরির উত্স :২৬ মার্চ, দৈনিক ইত্তেফাক। আবেদনের শেষ তারিক :২০ এপ্রিল ২০১৪। প্রতিষ্ঠানের ঠিকানা :তুর্কি মেলামাইন বাড়ি-৫৯, নিচ তলা, রোড-৪, ওয়ার্ড-৯, পূর্ব পদরদিয়া, সাতারকুল রোড, উত্তর বাড্ডা, ঢাকা। মমতাজ হারবাল পদের নাম :সেল অফিসার শিক্ষাগত যোগ্যতা :এসএসসি/এইচএসসি/ডিগ্রি পাস আবেদনের নিয়ম :মমতাজ হারবালের ‘জয়া’ ব্র্যান্ডের জন্য লোক নিয়োগ করা হবে। সরাসরি যোগাযোগ করতে হবে। বেতন :আলোচনা সাপেক্ষে চাকরির উত্স :২৬ মার্চ, দৈনিক ইত্তেফাক। আবেদনের শেষ তারিখ :১০ এপ্রিল ২০১৪। প্রতিষ্ঠানের ঠিকানা :জয়া, মমতাজ হারবাল, গ-৯/২, প্রগতি স্মরণী, শাহজাদপুর, গুলশান-২, ঢাকা-১২১২।