শরীর গঠন প্রতিযোগিতা

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২১:৫৭
জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস ইটনা গ্রুপ উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতায় ৫৫ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন শুক্কুর, দ্বিতীয় হন শরিফুল আজিজ এবং তৃতীয় হন ইমরান হোসাইন প্রিন্স। ৬০কেজি ওজন শ্রেণিতে প্রথম আরিফ, দ্বিতীয় রণজিত্ চন্দ্র সরকার, তৃতীয় সাদ ওবায়েদ। ৬৫ কেজিতে প্রথম হন আনোয়ার হোসেন, দ্বিতীয় হন নাজমুল ইসলাম, তৃতীয় হয়েছেন জানে আলম। ৭০কেজি ওজন শ্রেণিতে প্রথম হন আরমান, দ্বিতীয় হয়েছেন আরিফুল ইসলাম, তৃতীয় হয়েছেন মোহসিন হোসেন জয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ইটনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান আহমেদ শাকিল।