স্পোর্টস রিপোর্টার
কলকাতার দাবায় নবম রাউন্ডের খেলা শেষে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান তিন জনের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। গতকাল কলকাতার গোর্কি সদনে অনুষ্ঠিত নবম রাউন্ডের খেলায় জিয়া ভারতের গ্র্যান্ড মাস্টার বি. আদিভানের সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব সাড়ে পাঁচ পয়েন্ট পেয়েছেন। রাকিব এ রাউন্ডে ইউক্রেনের ২৬৪৭ রেটিংপ্রাপ্ত গ্র্যান্ড মাস্টার সের্গেই ফেদেরচুকের সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব পাঁচ পয়েন্ট, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম তিন পয়েন্ট এবং ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ আড়াই পয়েন্ট পেয়েছেন। অষ্টম রাউন্ডের খেলায় রাজীব ভারতের আন্তর্জাতিক মাস্টার সত্যপ্রঙ্গা সুয়াংশুকে, নাসির কিরগিজস্তানের সামানোগাভাকে হারান এবং বাই পেয়েছেন আমিন।
