প্ল্যান মহিলা ফুটবল

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২১:৫৭
স্পোর্টস রিপোর্টার গতকাল রাজশাহীতে অনুষ্ঠিত প্ল্যান মহিলা অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালে উঠেছে সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগ। ফাইনাল ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামীকাল। গতকাল রাজশাহীতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে সিলেট বিভাগ ৪-০ গোলে রংপুর বিভাগকে হারায়। লিপি ২, সানজিতা এবং মার্জিয়া গোল করেন। ঢাকায় বাফুফে ভবনের পাশে টার্ফে অনুষ্ঠিত প্ল্যান ফুটবলের চট্টগ্রাম বিভাগ ৪-২ গোলে ঢাকা বিভাগকে হারিয়েছে। রাঙ্গামাটির মেয়ে মগাছড়ি প্রাইমারি বিদ্যালয়ের ছাত্রী চাতিমা মার্মা হ্যাটট্রিক করেন, মনিকা অন্য গোলটি করেন। ঢাকা বিভাগের গোল করেন রাজিয়া ও মাসুরা।