এলএএনপিএসি-২০১৯ এ সেনাবাহিনী প্রধানের বক্তব্য উপস্থাপন

আপডেট : ২৩ মে ২০১৯, ০০:১৬

ইত্তেফাক রিপোর্ট

ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডার জেনারেল রবার্ট বি ব্রাউন-এর আমন্ত্রণে হাওয়াই সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মঙ্গলবার হুনুলুলুতে অনুষ্ঠিত ল্যান্ড ফোর্সেস অফ দ্যা প্যাসিফিক সিম্পোজিয়াম এন্ড এক্সপোজিশন (এলএএনপিএসি-২০১৯) এ অংশগ্রহণ করেন। এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করেন এবং অন্যতম প্রধান বক্তা হিসেবে তার বক্তব্য উপস্থাপন করেন।