ঢাকাস্থ নাকালিয়া ফাউন্ডেশন গঠিত

আপডেট : ২৩ মে ২০১৯, ০০:১৬

 

ঢাকায় বসবাসরত পাবনা জেলার বেড়া থানার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের লোকজন সমপ্রতি গঠন করেছেন ঢাকাস্থ নাকালিয়া ফাউন্ডেশন। শ্যামলী রিং রোডের একটি রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে কমিটির নাম ঘোষণা করেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আসাদুল্লাহ। এই ফাউন্ডেশনের কাজ হবে এলাকার লোকজনের শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে কল্যাণ। ফাউন্ডেশনের সভাপতি হয়েছেন আবদুল হাকিম সরকার, সাধারণ সম্পাদক হাসমত আলী, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম ছোটন। - প্রেস বিজ্ঞপ্তি