ব্রিটেনের প্রধানমন্¿ী থেরেসা মের পদত্যাগের জন্য চাপ বাড়ছে। নতুন ব্রেক্সিট পরিকল্পনার পর তার মন্¿িসভার কয়েকজন সদস্যই তাকে পদত্যাগ করার আহবান জানিয়েছেন। তারা বলেছেন, তার আর পদে থাকার সুযোগ নেই। একজন মন্¿ী বলেছেন, থেরেসা মে সমাপ্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন। তবে কয়েকজন বলেছেন, প্রধানমন্¿ী মেকে তার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে এবং ভোটাভুটির আয়োজন করতে হবে। বিশ্লেষকরা ধারণা করছেন, সরকারে ভাঙন ধরেছে। স্বরাষ্ট্রমন্¿ী সাজিদ জাভিদ এবং পররাষ্ট্রমন্¿ী জেরেমি হান্ট উভয়েই নতুন বিল থেকে দ্বিতীয় গণভোটের অংশটি বাদ দেওয়ার আহবান জানিয়েছেন। কিন্তু মন্¿ী লরা কিসেনবার্গ জানিয়েছেন, মন্¿ীদের সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছেন প্রধানমন্¿ী থেরেসা মে। তার রক্ষণশীল দলের কয়েকজন এমপি দ্রুত বৈঠকে বসতে যাচ্ছেন যেখানে থেরেসা মের ওপর ফের অনাস্থা ভোটের আয়োজন করা যায় কিনা সেই বিষয়ে আলোচনা করবেন তারা। প্রয়োজনে দলের সংবিধান পরিবর্তন করে হলেও। এমপি টম টুগেনধাত বলেছেন, কোনো বিলম্ব না করেই থেরেসা মে’র বিদায় নেওয়া উচিত। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের পরই তার পদত্যাগ করা উচিত। -সিএনএন ও বিবিসি
