কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করল বিএসএ

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২০:৪২
কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নিয়োগের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে বিএসএ। দ্য সফটওয়্যার অ্যালায়েন্স বাংলাদেশ প্রোগ্রামের কনসালটেন্ট হিসেবে ইফতেখার তাহের (তানভীর)-কে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান এবং বিজ্ঞাপনি সংস্থায় তার কাজের অভিজ্ঞতা রয়েছে। বিএসএ’র বাংলাদেশ প্রোগ্রামের কনসালট্যান্ট হিসেবে ইফতেখার তাহের বাংলাদেশে সচেতনতা এবং জ্ঞানের পরিধি বৃদ্ধির মাধ্যমে নতুনত্ব আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করে ইন্টেলেকচুয়াল রাইট প্রোটেকশনের প্রয়োজনীয়তাকে সুনিশ্চিত করে তা প্রয়োগের মাধ্যমে সফটওয়্যার পাইরেসি বন্ধ করতে নীতিনির্ধারকদের সাথে কাজ করে একটি নিরাপদ অবকাঠামো প্রদানের দ্বৈত ভূমিকা পালন করবেন।