মোবাইল অ্যাপসের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) তৈরি করেছে স্মার্টফোন অ্যাপ ‘স্বাধীনতা ২৬’। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য তৈরি এই অ্যাপ্লিকেশনে স্বাধীনতা যুদ্ধের নানা ঘটনাবলী তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে জানা যাবে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের নামসহ অঞ্চল, দায়িত্ব, সদস্য ইত্যাদি, বীরশ্রেষ্ঠদের নাম ও সংক্ষিপ্ত জীবনী, কালপঞ্জি অনুসারে ঘটে যাওয়অ ঘটনাবলী প্রভৃতি। এর মাধ্যমে ১৯৪৭, ৫২, ৫৪, ৬২, ৬৬, ৬৮, ৬৯, ৭০ ও ৭১ প্রভৃতি সাল অনুযায়ী ঘটনাবলী জানা যাবে। সেট করা যাবে নানারকম ওয়ালপেপার। মুক্তির গানের অডিও শোনার সুবিধাও রয়েছে এতে। ইউটিউব লিংকের মাধ্যমে মুক্তিযুদ্ধের দুর্লভ সব ভিডিও দেখার সুযোগও রয়েছে। এ ছাড়াও জানা যাবে লেখক-সাহিত্যিকদের মুক্তিযুদ্ধের উপর লিখিত বিভিন্ন বইয়ের তালিকা। অ্যাপটি ডাউনলোড করা যাবে www.eatlapps.com ঠিকানা থেকে।
