গণিত শিখতে ডিজিটাল ম্যাথ স্যার

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২০:৪২
আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে সঙ্গতি রেখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গণিত পাঠ্যক্রম অনুযায়ী পঞ্চম থেকে দশম শ্রেণির সিলেবাস অনুযায়ী গণিত শেখার সফটওয়্যার ‘ডিজিটাল ম্যাথ স্যার’ তৈরি করেছে ফেমাস মাল্টিমিডিয়া।এই সফটওয়্যারের মাধ্যমে ঘরে বসেই গণিত শিখতে পারবে শিক্ষার্থীরা। পঞ্চম থেকে দশম শ্রেণির সকল অংকের ভিডিও, প্রায় সব অধ্যায়ের উপর বেসিক আলোচনা, গুরুত্বপূর্ণ অংকের একাধিক নিয়মের উপস্থাপন, পাটিগণিত ও বীজগণিতের সহজবোধ্য নিয়ম, সৃজনশীল অংকের আলোচনা প্রভৃতি রয়েছে এই সফটওয়্যারে। তিনটি সিডিতে সন্নিবেশিত করা হয়েছে গণিতের এই সফটওয়্যারগুলো। ফোন :০১৭১৯৪৪৩৮০৮।