অনেক সময় ভাইরাসের আক্রমণে অনেক ফাইল হিডেন হয়ে যায়। এগুলো সিস্টেম ফাইলেও রূপান্তর হয়ে যায়। উইন্ডোজ এক্সপ্লোরার এই ফাইলগুলোর প্রোপার্টিজ বদলে দিতে পারে না। এর জন্যই ব্যবহার করতে পারেন ছোট্ট একটি সফটওয়্যার ‘অ্যাট্রিবিউট চেঞ্জার’। এটি ইন্সটল করলে কোনো ফাইলে মাউসের ডান বাটন ক্লিক করলে সরাসরি অ্যাট্রিবিউট চেঞ্জারের অপশন আসবে। সেখান থেকে সরাসরি বদলে নেওয়া যাবে ফাইল প্রোপার্টিজ। এটি ডাউনলোডের ঠিকানা www.petges.lu/home।
