বেসরকারি চিকিত্সা ব্যয়!

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২২:০৩
সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল-গুলোকে ভালো সেবা দেবার পাশাপাশি চিকিত্সা খরচ কম রাখতে বলেছেন। প্রাইভেট এ সংস্থাগুলো রোগীদের কাছ থেকে কী ভীষণ চিকিত্সা খরচ আদায় করে তা জানলে বিস্মিত হতে হয়। যেখানে সরকারি হাসপাতালগুলো রোগীদের শরীরে এক ব্যাগ রক্ত ভরতে দুই-তিন শত টাকা নেয়; সেখানে প্রাইভেট হাসপাতালগুলো দুই-তিন হাজার টাকা বিল করে। এক একটি ছোট রুমের ভাড়া প্রতিদিন তিন-চার হাজার টাকা। এ থেকে ডায়াবেটিক হাসপাতালও বাদ যায় না। কোনো রোগী এ সমস্ত হাসপাতালে এক সপ্তাহ থাকলে তাকে কমপক্ষে লাখ টাকা দিতে হয়। আর হার্টের বা অন্য কোনো অপারেশন হলে কত লাখ টাকা লাগে, তা ভুক্তভোগীরাই জানেন। এ অবস্থায় উচ্চমানের তদন্ত কমিটি করে বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি। জাহাঙ্গীর চাকলাদার, লালবাগ, ঢাকা