আমরা সেরাটাই খেলবো

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২২:০৭
রোহিত শর্মা চেয়ারে বসার আগেই মিডিয়া ম্যানেজার বললেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া আর কোনো প্রশ্ন করা যাবে না। মানে, আইপিএল বা শ্রীনিবাসন নিয়ে কথা চলবে না। এই ঘোষণায় ভারতীয় সাংবাদিকরা একটু ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখালেন। তারপরও দু’একটা প্রশ্ন উঠলো এ বিষয়ে। তবে রোহিত খুব সতর্কতার সঙ্গে সেগুলো এড়িয়ে বাংলাদেশ ও ক্রিকেট নিয়েই কথা বলে গেলেন। দল জিতলেও ক্যাচ মিস নিয়ে কী আপনারা চিন্তিত। এ নিয়ে বাড়তি কোনো কাজ করছেন? এ সময় আমরা সবগুলো বিভাগে কাজ করার চেষ্টা করছি। যদি আমরা এ টুর্নামেন্ট জিততে চাই তাহলে তিনটি বিভাগে কাজ করতে হবে। হ্যাঁ আমি স্বীকার করি শেষ ম্যাচে আমরা বেশ কিছু ক্যাচ মিস করেছি। আমরা এ টুর্নামেন্টে সেরা ফিল্ডিং সাইড হতে চাই। আমরা সেদিকে নিজেদের ফোকাস করছি। আমরা চেষ্টা করবো আমাদের সেরা ফিল্ডিং দেয়ার জন্যে। বাংলাদেশ ইতিমধ্যে খুব বাজে অবস্থায় আছে। তাদের বিপক্ষে আপনাদের অ্যাপ্রোচ কী হবে? আগের দুইটি আমাদের যেমন কৌশল ছিলো তেমনটি থাকবে আমাগীকালের ম্যাচে। ম্যাচ জেতার জন্যে আমাদের কি করতে হবে সেটা আমরা জানি। তিনটি বিভাগের উন্নতি করতে হবে। আমি মনে করি যদি আমরা আলাদাভাবে সবাই কাজ করতে পারি তাহলে আর কোন সমস্যা হবে না। ২০০৭ সালের পর এটা কী ট্রফি জয়ের আরেকটা ভালো সুযোগ? হ্যাঁ এটা আমাদের জন্যে একটা ভালো সুযোগ। আসলে এখন ভালো সুযোগ সেমিফাইনালে ওঠার। প্রথমে আগামীকালকের ম্যাচটা জিততে চাই। সামনে সেমিফাইনাল-ফাইনাল থাকবে। কিন্তু আমরা এখন এই ম্যাচে দিকে লক্ষ্য রাখছি। আগামীকালের ম্যাচ নিশ্চিত করে তিনটি ম্যাচ আমাদের দখলে রাখতে চাই। আমরা জানি আমাদের এখন কি করতে হবে। এটাই আমাদের জন্যে একটা সুযোগ সেরা কোয়ালিফাইং করে সেমিফাইনালে উঠার। এই গ্রুপে রান রেটটা একটা ব্যাপার হয়ে উঠতে পারে। সেটা বাড়িয়ে নেয়ার কোনো চিন্তা থাকবে কি না? রান রেটের চেয়ে আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ হলো ম্যাচ জেতা। রান রেটের বিষয়টি আমরা মাথায় রেখেছি। যদি প্রথম বোলিং করি তাহলে খেয়াল রাখতে হবে কত রানের মধ্যে আউট করতে হবে। আর যদি পরে ব্যাটিং করি তাহলে কত রান তাড়া করতে হবে সেটার দিকে খেয়াল রাখতে হবে। আমাদের লক্ষ্য ম্যাচ জেতা। যদি ম্যাচ জেতা যায় তাহলেতো রান রেটের চিন্তা আসে না । বাংলাদেশ হেরে শুরু করেছে আর আপনারা দুটিতে জিতেছেন। অতি আত্মবিশ্বাসী হয়ে পড়ার ভয় আছে? ক্রিকেটে অতি আত্মবিশ্বাস থাকাই উচিত না। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করবো। বাংলাদেশ তাদের দেশে, নিজের মাঠে যেকোন সময় বিপজ্জনক হতে পারে। তারা এ কন্ডিশনে ভালো খেলে থাকেন। তাই আমাদের সবল খেলোয়াড়দের বলা আছে কিভাবে আমরা ম্যাচ জিতবো সেদিকে খেয়াল রাখার জন্যে। আমরা তাদেরকে হালকা ভাবে নিচ্ছি না। যুবরাজ রান পাচ্ছেন না। ক্যাচ ফেলছেন। তাকে নিয়ে কী দুশ্চিন্তায় আছেন? যুবরাজের মতো খেলোয়াড় যেকোন সময় রানে ফিরতে পারে। তার মতো খেলোয়াড় এক ইনিংসে যেকোন কিছু করতে পারে। এতো বড় ধরে সে খেলছে। আগে সে অনেক আক্রমণাত্মক খেলোয়াড় ছিলো না। দলের জন্যে অনেক ম্যাচ জিতিয়েছেন। সে ফরমে আসলে আমাদের দলের জন্যে ভালো হবে। অনেক বড় বড় খেলোয়াড়েরও ক্যাচ মিস হতে পারে। দেশে যা হচ্ছে, তাতে কী ক্রিকেটে মন দেয়া কঠিন? একটুও না। আমরা অনেক বড় একটা কাজে আছি। আমাদের কাজ আমাদের দায়িত্ব, এই টুর্নামেন্টটা ভালোভাবে খেলে শেষ করা। এই সময়ে অন্য কিছু নিয়ে আমরা ভাবছিই না।