স্মরণীয় উক্তি

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২০:২৯
 শিক্ষিত মূর্খের মূর্খতা অজ্ঞ মূর্খের মূর্খতার চাইতেও ভয়াবহ। - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন  শান্তি আনতে পারে এমন একটি শব্দ হাজারও ফাঁকা বুলির চাইতে উত্তম। - গৌতম বুদ্ধ  প্রশংসার মাধ্যমে আমরা অন্যের শ্রেষ্ঠত্বকে নিজের সম্পদে পরিণত করতে পারি। - ভলটেয়ার  ভীতু কাপুরুষেরা কখনো ভালোবাসতে পারে না। কারণ ভালোবাসা হলো সাহসীদের একটি গুণ। - মহাত্মা গান্ধী  সুখ তৈরি কোনো বিষয় নয়। বরং তোমার কর্মই তোমার সুখ নির্ধারণ করে দেয়। - দালাইলামা