অলোক কুমার মিস্ত্রী
প্রভাষক ও বন্যপ্রাণী গবেষক
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা পিরোজপুর
প্রিয় শিক্ষার্থী, আমার শুভেচ্ছা নিও আজও জীববিজ্ঞান বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেয়া হলো
গুরুত্বসহকারে চর্চার জন্য
সৃজনশীল প্রশ্ন
গত মঙ্গলবারের পর
অধ্যায়ঃ ৮ মানবদেহ(Human Bodz)
পরিচ্ছেদ ঃ ৮.১ কঙ্কালতন্ত্র (Skeletal Szstem)
জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১
১। কঙ্কালতন্তু্র কী ? ২। স্যাক্রাম কী ?* ৩। মানবদেহে মোট কয়টি কশেরুকা বিদ্যমান ? ** ৪। মানুষকে কোন বর্গের অন্তর্ভূক্ত ? ** ৫। কঙ্কালতন্ত্র কি নিয়ে গঠিত ?
অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২
১। কর্ডাটা পর্বের সনাক্তকারী বৈশিষ্ট্য বলতে কী বুঝ ?*** ২। পরিনত মানুষের কশেরুকা গণনায় ২৬ টি হয় কেন ? *** ৩। মানুষকে কেন ভার্টিব্রাটার উপপর্বের প্রাণী বলা হয় ?*** ৪। অস্থি সন্ধি বলতে কী বুঝ ?** ৫। অস্থির উপাদান কী কী ? ৬। কঙ্কালের কাজ লেখ। **
প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩
১। একটি আদর্শ অস্থি সন্ধির গঠন বর্ণনা কর। ** ২। মানুষের মুষ্ঠিবদ্ধ করার ক্ষমতা বর্ণনা কর।
উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪
১। মানবদেহের বিভিন্ন ধরনের সাইনুভিয়াল অস্থি সন্ধির উপস্থিতি লক্ষনীয়-উক্তিটি যুক্তিসহ বিশ্লেষণ কর। ***
২। কোন কোন অস্থি সমন্নয়ে করোটিকা গঠিত হয় তা আলোচনা কর।
পরিচ্ছেদ ঃ ৮.২ পরিপাকতন্ত্র (Digestive Szstem)
জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১
১। পরিপাকতন্তু্র কী ? *** ২। অগ্রপেষণ দাঁত কী ? ** ৩। পরিপাক কী ? * ৪। সুষম খাদ্য কী ? ৫। খাদ্য কী * ৬। মানুষের দাঁত কী ধরনের ? * ৭। টায়ালিন কী ? ** ৮। প্রতিদিন মানুষের কতটুকু পানি গ্রহন করা উচিত ?
৯। মানুষের স্থায়ী দাঁতের দন্ত সংকেত লেখ। *** ১০। অন্তঃ ও বহিঃকোষীয় পরিপাক কী ?*
অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২
১। পরিপাককৃত খাদ্য কোথায় শোষিত হয় এবং তা কোষে কী অবস্থায় থাকে ? *** ২। মানবদেহে সুষম খাদ্য প্রয়োজন কেন ? ** ৩। খাদ্য বিপাকে অগ্নাশয় গুরুত্বপূর্ণ কেন ?*** ৪। সুষম খাদ্যের তালিকা দাও। ** ৫। Ilium ও Ileum এর মধ্যে ২ টি পার্থক্য লেখ। ** ৬। আমিষ জাতীয় খাদ্য কিভাবে শোষিত হয় ? ** ৭। লিপিডের প্রধান দুটি কাজ লেখ।
প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩
১। লালাগ্রন্থি, অগ্ন্যাশয় ও যকৃতের কাজ উল্লেখ কর। ** ২। খাদ্য পরিপাকে অগ্ন্যাশয়ের ভূমিকা কী ? ব্যাখ্যা কর। **
উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪
১। লিপিড জাতীয় খাদ্য পরিপাকে ক্ষুদ্রান্তের ও পাকস্থলির ভূমিকা আলোচনা কর। *** ২। কর্বোহাইড্রেট ও প্রোটিন পরিপাকে ক্ষুদ্রান্তের ভূমিকা বিশ্লেষণ কর। ***
পরিচ্ছেদ ঃ ৮.৩ রক্ত ও রক্ত সংবহনতন্ত্র (Blood & Blood circulatory Szstem)
জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১
১। হূদচক্র কী ? *** ২। অ্যান্টিজেন কী ? ** ৩। রক্তরস বা প্লাজমা কী ? ** ৪। রক্তচাপ কী ? ** ৫। রক্তের P কত ? * ৬। রক্তের ক্ষুদ্রতম কনিকা কোনটি ? ৭। ব্লাড গ্রুপ কী ? ৮। কার্ডিয়াক পেশী কী ?? ** ৯। Rh ফ্যাক্টর কী ? *** ১০। রক্ত (Blood)কী ? ১১। রক্ত সংবহনতন্ত্র কী ? * ১২। হূদস্পন্দন কী ? *** ১৩ । হাইপারটেনশন কী ? ** ১৪। লসিকা কী ? ১৫। মানুষের রক্তের উপাদানগুলো কী ?
অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২
১। O রক্তগ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় কেন ? *** ২। সিস্টোল ও ডায়াস্টল বলতে কী বুঝ ?*** ৩। লোহিত রক্তকনিকা লাল হওয়ার কারণ কী ? ৪। রক্তের বৈশিষ্ট্যগুলো লেখ। ৫। রক্তের উপাদান কয়টি ও কী কী ? **
৬। ABO রক্তগ্রুপ বলতে কী বুঝ ? ** ৭। রক্ত রসের কাজ কী ? ** ৮। করোনারী সংবহন বলতে কী বুঝ ? ৯। বেসোফিল এর কাজ কী ? ১০। রক্তবাহিকা লতে কী বুঝ ? ** ১১। বিভিন্ন গ্রুপের রক্তের মধ্যে রক্ত আদান প্রদান হয় না কেন ?
১২। পালমোনারী রক্ত সংবহন বলতে কী বুঝ ?
প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩
১। হূদপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন যে কপাটিকা দিয়ে নিয়ন্ত্রিত হয় তাদের নাম উল্লেখপূর্বক কাজ লেখ।***
২। মানুষের হূদপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অংকন কর। ** ৩। হূদপিন্ড অঙ্গটির মাধ্যমে রক্ত কীভাবে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে ব্যাখ্যা কর। / মানবদেহে রক্ত প্রবাহ চিত্রটি ব্যাখ্যা কর। *** ৪। মানুষের ব্লাডগ্রুপের (ABO রক্তগ্রুপ) বৈশিষ্ট্য লেখ। / ABO দ্বারা কী বুঝানো হয় ? এর বৈশিষ্ট্য ছকাকারে দেখাও। ** ৫। কোন ব্যক্তিবর্গে উচ্চ রক্তচাপের সমস্যা থাকতে পারে ? এবং এর ফলে কী কী জটিলতা দেখা দিতে পারে ? ৬। শারীরবৃত্তীয় কাজের সুবিধায় RBC এর অভিযোজন বর্ণনা কর। ** ৭। হূদপিন্ডের রক্তনালীদ্বয়ের রক্তচাপ কীরকম হবে তা ব্যাখ্যা কর।
উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪
১। অনেক প্রাণি রক্ত ছাড়া বাঁচতে পারে, কিন্তু আমরা পারি না কেন ?-আলোচনা কর। *** ২। কার্ডিয়াক চক্র কীভাবে সংঘটিত হয় ?-বিশ্লেষণ কর। *** ৩। দেহের প্রতিটি কোষে রক্ত পৌঁছে দেওয়ার মাধ্যমে দেহকে সচল ও সুস্থ রাখার ক্ষেত্রে হূদপিণ্ড নামক অঙ্গটি কতটা গুরুত্বপূর্ণ বর্ণনা কর। *** ৪। রক্ত লাল হওয়ার জন্য কোন রক্তকনিকাটি দায়ী ?- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। ৫। মানবদেহে উক্ত উপাদানগুলোর (রক্ত) সমন্বয়ে গঠিত তরল যোজক কলা কী ভূমিকা রাখে ?- বিশ্লেষণ কর। ৬। মানব জীবনে Rhএর গুরুত্ব বিবেচনার দাবী রাখে- বিশ্লেষণ কর। * ৭। হূদপিন্ডের রক্তনালীদ্বয়ের কাজের তুলনা কর।
পরিচ্ছেদ ঃ ৮.৪ শ্বসনতন্ত্র (Respiratory Szstem)
জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১
১। শ্বসনতন্ত্র কী ? *** ২। FAD কী ? ** ৩। ব্রঙ্কাইটিস কী ?? ** ৪। প্লুরা কী ?*** ৫। ব্রঙ্কাই কী ? **
৬। খাদ্য কী প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উত্পন্ন করে ?** ৭। অ্যালভিওলাস কী ? *** ৮। কোন অভ্যাসটি ফুসফুসীয় ক্যান্সারের মূল কারণ ? পরবর্তী অংশ আগামীকাল
