বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য মুনাফা অর্জন
ফিন্যান্স এন্ড ব্যাংকিং
গাজী সাজ্জাত হোসেন
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
সৃজনশীল প্রশ্নোত্তর
স্কুল শিক্ষিকা জনাব, শায়লা শবনম বর্তমান সামাজিক অবস্থার কথা চিন্তা করে তার গহনাসমূহ ও মূল্যবান দলিলপত্র নিয়ে একটি আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শ কামনা করেন। সেখানে তাকে যে পরামর্শ দেয়া হয় তা তিনি গ্রহণ করেন। তিনি জমি ক্রয়ের জন্য নগদ অর্থ নিয়ে সাভার যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন।
ক) ঋণগ্রহীতাকে ব্যাংকের সাথে ঋণগ্রহণের সময় কী খুলতে হয়?
খ) সংরক্ষিত তহবিল কী বর্ণনা কর।
গ) শায়লা শবনম তার মূল্যবান দলিলপত্র ও গহনার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করবেন? ব্যাখ্যা কর।
ঘ) শায়লা শবনমকে দুর্ঘটনাটি এড়াতে আর্থিক প্রতিষ্ঠান কী ভূমিকা রাখতে পারে? আলোচনা কর।
সৃজনশীল প্রশ্নের উত্তর ঃ
ক. ঋণগ্রহীতাকে ব্যাংকের সাথে ঋনগ্রহণের সময় হিসাব খুলতে হয়।
খ.সংরক্ষিত তহবিল ঃ
প্রতি বছর মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয় তাকে সংরক্ষিত তহবিল বলে ।
গ. বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হল জনগণকে বিভিন্ন রকম সেবা প্রধান করার মাধ্যমে মুনাফা অর্জন করা। এক্ষেত্রে লকার ভাড়া তাদের একটি আয়ের উত্স।
মূল্যবান দলিল পত্র ও গহনা নিরাপদে রাখার জন্য ব্যাংকের একটি সেবা হল লকার ভাড়া। অর্থাত্ জনগণ যে কোন ধরনের মূল্যবান জিনিস পত্র ব্যাংকের লকারে জমা রাখতে পারে ব্যাংক এক্ষেত্রে সমস্ত দায়-দায়িত্ব নিবে। লকারে জমাকৃত জিনিস হারানো গেলে বা নষ্ট হলে ব্যাংক তা ক্ষতিপূরণ দিবে। বর্তমান অবস্থার প্রেক্ষিতে শায়লা শবনমের উচিত ছিল এ সমস্ত মূল্যবান জিনিস ব্যাংকের লকারে জমা রাখা । অবশ্য এক্ষেত্রে তাকে ব্যাংককে সার্ভিস চার্জ প্রদান করতে হবে। তাই একথা সহজেই বলা যায় জনাব শায়লা শবনম যদি তার দলিলপত্র সমূহ ব্যাংকের লকারে জমা রাখতেন তাহলে তাকে এ ক্ষতির সম্মুখীন হতে হত না।
ঘ. ব্যাংক হল মুনাফা ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কাজ হল সার্ভিস চার্জের বিনিময়ে জনগণের অর্থের নিরাপত্তা প্রদান করা।
জনাব শায়লা শবনম জমি কিনার জন্য নগদ অর্থ নিয়ে সাভার যাচ্ছিলেন। এই ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান হিসাবে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি যদি নগদ অর্থ সাথে না নিয়ে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতেন তবে তাকে এ দূর্ঘটনার শিকার হতে হত না, তার অর্থ থাকত নিরাপদ। এছাড়া এ তিনি জমি ক্রয় করার পর ব্যাংকের মাধ্যমে তা পরিশোধ করতে পারতেন।
বর্তমান আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা পাওয়া যায়।
তিনি ইচ্ছে করলে চেক কেটে অথবা এ টি এম বুথ থেকে টাকা উত্তোলন করতেন পারতেন।
এছাড়া ও তিনি টি,টি, ডি, ডি ফান্ড ট্রান্সফার ইত্যাদি মাধ্যমে ও লেনদেন করতে পারতেন।
তাই সব দিক বিবেচনায় বলা যায় জনাব শায়লা শবনমের দূর্ঘটনা এড়াতে আর্থিক প্রতিষ্ঠান হিসাবে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত।
