সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২১:৩০
মুক্তাগাছায় ৩২ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা\ মহান স্বাধীনতা দিবসে মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগারের উদ্যোগে ৩২ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বুধবার পৌরসভার সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্তিম স্বাধীনতার পাদদেশে আয়োজিত আলোচনা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সম্মাননা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর মেয়র আব্দুল হাই আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ মুক্তি। জগন্নাথপুর-ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা\ জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে উত্সবমুখর আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১৬ লাখ টাকার নগদ বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এডুকেশন ট্রাস্টের ট্রাস্টীবৃন্দের শিক্ষার প্রসারে বিভিন্ন অবদান সৃষ্টির ভূয়সী প্রশংসা করে এর অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আকিক এফ রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আমিনুল হক ভুঁইয়া, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ তোফাজ্জল হোসেন। হোমনা টিউলিপ কিন্ডার গার্টেনে মেধা পুরস্কার বিতরণ হোমনা (কুমিল্লা) সংবাদদাতা\ হোমনা উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত হোমনা টিউলিপ কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ইউএনও এএসএম শাহেদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী, মত্স্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা আঃ জব্বার, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. নাজমুল ইসলাম প্রমুখ। রাবিতে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়নে মতবিনিময় রাজশাহী অফিস\ বিভিন্ন ফি বৃদ্ধি এবং সান্ধ্য মাস্টার্স বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হামলা, সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মনোমালিন্য এবং দূরত্বের সৃষ্টি হয়েছে। এ দূরত্ব কমিয়ে আনতে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে প্রশাসন এক মতবিনিময় সভা আয়োজন করে। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে সভায় বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগীয় প্রধান, হলের প্রাধ্যক্ষ, শিক্ষক সমিতির নেতৃত্বে ও সিনিয়র শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লাকসামে অপহূত ২ বিএনপি নেতার সন্ধান দাবিতে মানববন্ধন লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা\ হিরু-হুমায়ুন মুক্তি পরিষদের উদ্যোগে লাকসামের দুই শীর্ষ বিএনপি নেতার সন্ধান ও মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বাইপাস সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ব্যবসায়ী, সামাজিক সংগঠন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্ল্যাকার্ড, ফেষ্টুন, ব্যানার নিয়ে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য কর্নেল (অবঃ) এম. আনোয়ারুল আজিম, জেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. নূর উল্যাহ রায়হান, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খোকন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সহ-সভাপতি সুভাষ বনিক, মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম বাচ্চু। শাহজাদপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলার পৌর সদরে মনিরামপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রাতে মনিরামপুর বাজারের বটেশ্বর মিষ্টির দোকানের পাশে অবস্থিত একটি হোন্ডা মেকারের দোকানে, একটি হোটেল ও একটি মনোহারী দোকানের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় । কেন্দুয়ায় গুণীজন সম্মাননা নেত্রকোনা প্রতিনিধি\ গ্রামীণ পর্যায়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের হাসিনা সহিদ কিন্ডার গার্টেন ও নিম্ন মাধমিক মডেল একাডেমীর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার স্ব-স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ একাডেমীর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। নেত্রকোনা জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বর্ষপূর্তির আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন গড়াডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ। পূর্বধলায় জাতীয় মূল্য কমিশন গঠনের দাবিতে মানববন্ধন পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা\ নেত্রকোনা পূর্বধলায় স্বেচ্ছাসেবী সংস্থা আরবানের উদ্যোগে কর্মজীবী নারী ও অক্সফ্যামের সহযোগিতায় কৃষিপণ্যের লাভজনক মূল্য নির্ধারণে জাতীয় মূল্য কমিশন গঠনের দাবিতে বৃহস্পতিবার র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামানের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জনমূল্য কমিশনের চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, জেলা জনমূল্য কমিশনের সদস্য নূর আহাম্মদ খান রতন, আসাদুল ইসলাম, এড. রাজু আহমেদ রাজীবসহ কৃষাণী ও কৃষক সংগঠনের প্রতিনিধিরা। সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসককে মেহেরপুর ক্লাবের সংবর্ধনা মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর ক্লাবের প্রধান উপদেষ্টা মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এবং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলীকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার মেহেরপুর ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একেএম ফজলুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের সদস্য সচিব হাসানুজ্জামান মালেক। বোদায় বর্ণমালা কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া সম্পন্ন বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ পঞ্চগড়ের বোদায় বর্ণমালা কিন্ডার গার্টেনের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বৃহস্পতিবার এই প্রতিযোগিতা উদ্বোধন করেন। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে এক ছাত্র অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি রবিউল আলম সাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আবু হেনা মোঃ মোবিনুল ইসলাম কাজল, মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা। বিজয়নগরে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ বৃহস্পতিবার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করা হয়েছে। অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ মোশারফ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভুঁইয়া ও সহকারী কমিশনার শামিমা শারমিন প্রমুখ। বাহুবলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা \ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বাহুবল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হকের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আমানাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আঃ হাই, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শিহাব উদ্দিন সাকিব, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর প্রমুখ। নড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ নড়িয়া (শরিয়তপুর) সংবাদদাতা \ শরীয়তপুরের নড়িয়া উপজেলার শিক্ষার উন্নয়নে, হারবাল গবেষক ডাঃ আলমগীর মতির প্রতিষ্ঠিত কল্যাণমূলক প্রতিষ্ঠান “মা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন”-এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নড়িয়া উপজেলার ৩০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের ছবির উপর চিত্রাংকন প্রতিযোগিতা এবং দেশাত্মবোধক গান ও নাচের প্রতিযোগিতা ২৬ ও ২৭ মার্চ ২ দিনব্যাপী সম্পূর্ণ হয়েছে। রাবিতে বিশ্বনাট্য দিবস উদ্বোধন রাবি (রাজশাহী) সংবাদদাতা \ ‘যেখানে আছে মানব সমাজের অস্তিত্ব সেখানে ফুটে ওঠে অদম্য দৃশ্যকলাশিল্প ভাবনার প্রকাশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্ব নাট্য দিবস। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার নানা আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন কাগজের বিমান উড়িয়ে বিশ্বনাট্য দিবসের উদ্বোধন করেন ও শোভাযাত্রায় অংশ নেন। দিবসটি উপলক্ষে ক্যাম্পাস জুড়ে তিনটি নাটক প্রদর্শন করেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। এরমধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাটক চালিকা, মুনীর চৌধুরীর মর্মান্তিক, দ্বিজেন্দ্রলাল রায়ের সাজাহান মঞ্চায়ন করা হয়। এছাড়াও লাঠিখেলা ও মাইম (মুকাভিনয়) প্রদর্শন করেন বিভাগের শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ায় সনাকের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহায়তায় বুধবার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনাক সভাপতি এড. মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি প্রকৌঃ মোঃ রফিকুল ইসলাম, সনাকের সাবেক সভাপতি অধ্যাপক মো. শফিকুল বারী, টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার মো. আশরাফ হোসেন, সনাক সদস্য জয়দুল হোসেন, মোহাম্মদ আরজু, আবদুন নূর, প্রকৌ. আশরাফ উদ্দিন আহম্মদ, স্বজন সদস্য প্রাণতোষ চৌধুরী এবং ইয়েস সদস্য মো. মোস্তাকিম।