আজ প্রিন্সিপাল ইবরাহীম খাঁর ৩৬তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২১:৩৫
শিক্ষাবিদ, অনুবাদক, সমাজসংস্কারক ও উপমহাদেশের প্রথম মুসলমান প্রিন্সিপাল ইবরাহীম খাঁর ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকার প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ, ভুইয়াপুর প্রিন্সিপাল ইবরাহীম খাঁ পাঠাগারের উদ্যোগে এবং ভুইয়াপুর ফাজিল মাদ্রাসার সহযোগিতায় ভুইয়াপুরে মরহুমের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল এবং তার জীবন ও কর্মের ওপর আলোচনাসভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া ভুইয়াপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজের উদ্যোগে কোরআনখানি, কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৮৯৪ সালের ১ অক্টোবর তিনি টাঙ্গাইলের ভুইয়াপুর উপজেলার শাহবাজনগরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। —প্রেস বিজ্ঞপ্তি