শহীদ খন্দকার আবু তালেবের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২১:৩৫
দৈনিক ইত্তেফাকের সাবেক চিফ রিপোর্টার শহীদ খন্দকার আবু তালেবের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ মাগরিব তার ঢাকার মিরপুরের বাসভবনে (সেকশন-১০, ব্লক-ডি, রোড-২, প্লট-১৩) কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে তিনি পাক হানাদারদের দোসর অবাঙালিদের হাতে নৃশংসভাবে নিহত হন। দীর্ঘদিন তিনি দৈনিক ইত্তেফাকের চিফ রিপোর্টার ছিলেন। এছাড়া দৈনিক আজাদ, দৈনিক সংবাদ, দৈনিক পয়গাম, সান্ধ্য দৈনিক আওয়াজসহ বিভিন্ন সংবাদপত্রে তিনি সাংবাদিকতা করেন।