মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে কোনটি?
গাজী সাজ্জাত হোসেন
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
নবম অধ্যায়
১। কোন ধরণের ব্যাংকিং আধুনিক ব্যাংকিং এর ছোঁয়া দিয়েছে?
ক) সনাতন ব্যাংকিং
খ) আধুনিক ব্যাংকিং
গ) ইলেক্ট্রনিক ব্যাংকিং
ঘ) সবগুলোই
২। ব্যাংকের উদ্দেশ্যকে কয়টি প্রেক্ষাপট থেকে আলাচনা কর হয়?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
৩। প্রতিটি বিনিয়োগে কী ব্যয় রয়েছে?
ক) পরিকল্পনা ব্যয় খ) প্রাথমিক ব্যয় গ) সুযোগ ব্যয় ঘ) বিনিয়োগ ব্যয়
৪। নোট ও মুদ্রার প্রচলন করে কোন ব্যাংক?
ক) বাণিজ্যিক ব্যাংক খ) কেন্দ্রিয় ব্যাংক গ) সরকারি ব্যাংক ঘ) বেসরকারি ব্যাংক
৫। কে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে?
ক) সরকারি ব্যাংক খ) কৃষি ব্যাংক গ) শিল্প ব্যাংক ঘ) কেন্দ্রীয় ব্যাংক
৬। রাজশাহীর কোনো অঞ্চলের রেশম উত্পাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত?
ক) দেশি ব্যাংক খ) ভোক্তাদের ব্যাংক
গ) জাতীয় ব্যাংক ঘ) আঞ্চলিক ব্যাংক
৭ মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা হলো-
i) সরকারকে সহায়তা দেয়া
ii) কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করা
iii) মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক ?
ক) i খ) ii গ) i ও ii ঘ) i ও iii
৮। প্রতিটি বিনিয়োগের সাথে জড়িত থাকে কোনটি?
ক) মোট ব্যয় খ) মূখ্য ব্যয়
গ) সুযোগ ব্যায় ঘ) উত্পাদন ব্যয়
৯। মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে কোনটি?
ক) বিনিময় বিল খ) ব্যাংক চেক
গ) হুন্ডি ঘ) ব্যাংক ড্রাফট
১০। বাংলাদেশ সরকার সাধারণত বাজেট প্রণয়ন করে?
ক) সম্পূর্ণ বাজেট খ) ঘাটতি বাজেট
গ) পরিকল্পিত বাজেট
ঘ) স্বয়ংসম্পূর্ণ বাজেট
১১। ব্যাংকে সুদ দেওয়া হয় না কোন আমানতের ওপর?
ক) সঞ্চয়ী আমানত খ) স্থায়ী আমানত
গ) চলতি আমানত ঘ) মেয়াদি আমানত
১২। মেয়াদি আমনত সর্বনিম্ন কত দিন ব্যাংকে জমা রাখতে হয়?
ক) ১৫ দিন খ) ৩০দিন
গ) ৪৫ দিন ঘ) ৬০দিন
১৩। ব্যাংকের কোন বিষয়টি প্রকল্পের লাভজনকতার ব্যাপারে ব্যাংক ঋণ আবেদনকারীর ধারণাকে শক্তিশালী করে?
ক) আর্থিক ও অর্থ সংক্রান্ত পরার্মশ
খ) ব্যাংকের পেশাগত দক্ষতা
গ) প্রকল্প পরিবর্তনে পরিমার্জন
ঘ) প্রকল্প মূল্যায়ন
১৪ ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি কয়টি ?
ক) ১৫টি খ) ১৭টি গ) ১৯টি ঘ) ২১টি
১৫। ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতির অন্তর্ভুক্ত?
ক) নিরাপত্তর নীতি খ) দক্ষতার নীতি
গ) সুনামের নীতি ঘ) বিনিময়ের নীতি
১৬। আমানতকারীর প্রয়োজন অনুসারে ব্যাংক তাদের আমানত ফেরত দিয়ে থাকে। এটি ব্যাংকের কোন নীতির অন্তর্ভুক্ত?
ক) নিরাপত্তার নীতি খ) তারল্যের নীতি
গ) সততার নীতি ঘ) উন্নয়নের নীতি
১৭। দক্ষ ব্যাংক ব্যবসায়ের পূর্বশর্ত কী?
ক) উন্নত ব্যবস্থাপনা
খ) দক্ষ পরিচালনা
গ) সেবামূলক কার্যক্রম
ঘ) ব্যাংকের ওপর গ্রাহকের আস্থা
১৮। বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের কোন নীতি মেনে চলা উচিত?
ক) বিনিয়োগের নীতি
খ) মিতব্যয়িতার নীতি
গ) উদ্দেশ্যের নীতি ঘ) সাবধানতার নীতি
১৯। কোন নীতির উপর ব্যর্থতার কারণে মক্কেলের আস্থা বিনষ্ট হয়?
ক) গোপনীয়তার নীতি
ক) কর্মদক্ষতার নীতি
গ) নিরাপত্তার নীতি
ঘ) প্রচারের নীতি
২০। আমাদের দেশে বিশেষ মক্কেল ভিত্তিক কোন ব্যাংকটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়?
ক) স্কুল ব্যাংক খ) শ্রমিক ব্যাংক গ) মহিলা ব্যাংক ঘ) ভোক্তাদের ব্যাংক
উত্তর পত্র :১। ঘ২। খ৩। গ৪। খ
৫। ঘ৬। ঘ৭। গ৮। গ৯। খ১০। খ১১। গ১২। খ১৩। ঘ ১৪। খ ১৫। ক১৬। খ১৭। গ১৮। ঘ ১৯। ক২০। ক
