তথ্যের অনুরোধ বাড়ছে গুগলে

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:২৭
অনলাইন জায়ান্ট গুগল জানিয়েছে সরকারি বিভিন্ন সংস্থা থেকে তাদের কাছে তথ্যের অনুরোধ আগের তুলনায় বাড়ছে। তাদের সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী গত চার বছরে এমন অনুরোধের পরিমাণ বেড়েছে প্রায় ১২০ শতাংশ। সময়ের সাথে সাথে অনলাইন বিভিন্ন সেবা গ্রহণকারীর সংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণে এমনটি ঘটছে বলে অনুমান তাদের। পাশাপাশি আগের তুলনায় অনেক বেশি দেশ এখন এমন তথ্য পেতে আগ্রহী হওয়ার কারণেও এই পরিমাণ তাত্পর্যপূর্ণ পরিমাণে বাড়ছে বলে জানিয়েছে গুগল। গুগল জানিয়েছে, গত বছরে তারা বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে ৫৩,৩৫৬টি ব্যক্তিগত তথ্যের অনুরোধ পেয়েছে, যার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।