ছবিতে হাতের উপর যে ছোট্ট ডিভাইসটি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে, তার কাজটি বেশ চমকপ্রদ। এটি হাতে পড়ে বাতাসের মধ্যেই লেখার ভঙ্গি করলে সেটি এই ডিভাইসটি শনাক্ত করতে পারে এবং সেই অনুযায়ী লেখাটি টেক্সটে রূপান্তর করে দিতে পারে। ‘এয়ার রাইটিং’ নামের এই ডিভাইস তৈরি করেছে জার্মানির কার্লশ্রুয়ে ইনস্টিটিউট অব টেকনোলজি। ছবিতে প্রতিষ্ঠানটির প্রকৌশলী কিস্টফ অ্যাম্মাকে এটি প্রদর্শন করতে দেখা যাচ্ছে জার্মানির হ্যানোভারে অনুষ্ঠিত সিবিট ফেয়ারে।
