৩১ মার্চ গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ ও সরকার দলীয় কর্মীদর প্রভাবমুক্ত রেখে সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট প্রদানের সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান। গতকাল শনিবার সকালে নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশরাফ উদ্দিন বাদলের কর্মী সমর্থকরা প্রচারণার শুরু থেকে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছে। প্রায় প্রতি রাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মুখোশ পরে রামদা হাতে মিছিল করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
