গতকাল শনিবার ময়মনসিংহ সৈয়দ নজরুল ইসলাম কলেজে চলতি এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও প্রয়াত শিক্ষক মজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ এ কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। অনুষ্ঠানে পৌর মেয়র ইকরামুল হক টিটু, সাবেক এমপি মুস্তাক আহমে্দ রুহী, সাংবাদিক শেখ মহিউদ্দিন আহাম্মেদসহ অনেকেই বক্তব্য রাখেন।
