নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৫টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৬ জন শিক্ষক-কর্মচারী এখনো পায়নি ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা। মার্চ মাস শেষে ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা না পাওয়ায় শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। শিক্ষক-কর্মচারীরা প্রতিনিয়ত বেতন-ভাতার জন্য স্থানীয় জনতা ব্যাংকে ধরনা দিলেও ব্যাংক কর্তৃপক্ষ বেতন-ভাতার আদেশনামা না পাওয়ায় শিক্ষকদের ফিরিয়ে দিচ্ছেন বলে শিক্ষকরা জানান।
জানা যায়, নাঙ্গলকোটে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি (বিএম) ও এসএসসি (ভোকেশনাল) ৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলোতে ৭৬জন শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন।
