গাইবান্ধায় ৭ ভুয়া পরীক্ষার্থীর সাজা

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:৩৬
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধায় স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা ৭ জন ভুয়া পরীক্ষার্থীকে শুক্রবার আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম ওই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হল: শফিউল মিয়া, সেলিম রানা, স্বপন কুমার সরকার, হামিদুল ইসলাম, মোবারক হোসেন, ফারহীনা ইয়াসমীন ও রোজিনা খাতুন। অতিরিক্ত জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাস জানান, সাজাপ্রাপ্তরা গাইবান্ধা শহরের আহম্মদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের পরীক্ষা কেন্দ্রে বদলি পরীক্ষা দিতে আসে। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসলে তাদের আটক করে সাজা প্রদান করা হয়।