্রসহ-পাঠক্রম সংবাদ

সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়ে আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা ও চিত্রপ্রদর্শনী

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২১:০৮
ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়ের গ্রেগরীয়ান সাইন্স ক্লাব এর উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপী ষষ্ঠ HBL- SGHS আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা ও চিত্রপ্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তিনি বলেন বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এ প্রজন্মই বাংলাদেশকে বদলে দিবে। ২৭ মার্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ সি.এস.সি মেলার উদ্বোধন করেন। শনিবার বিকেলে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। তিনি বলেন, আমার বাবা জীবনকে উত্সর্গ করার শিক্ষা স্কুল থেকেই নিয়েছিলেন। আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্রেগরীয়ান প্রফেসর ড. আহমদ শফি , বিচারপতি গ্রেগরিয়ান এ কে এম শহীদুল হক, হাবীব ব্যাংকের আঞ্চলিক মহা ব্যবস্থাপক হাবিব ইউসুফ , বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ব্যারিস্টার মাসুদ রানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ সি.এস.সি.। এবারের মেলায় সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়, সেন্ট্র ফ্রান্সিস জেভির্য়াস গার্লস হাই স্কুল, ভিকারুননিসা নূন স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়, বৃটিশ স্টান্ডার্ড স্কুেলর প্রায় ৭৫০ জন ক্ষুদে বিজ্ঞানী অংশ নেয়। মেলায় মোট ১৮৭টি বিজ্ঞান প্রোজেক্ট স্থান পায়।