তাপদাহ আরো কয়েকদিন

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২২:৫৪
চৈত্রের তাপদাহে পুড়ছে দেশ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ তাপদাহে অতিষ্ঠ মানুষ। এ তাপদাহ আরো কয়েকদিন থাকবে বলে। তবে ২/৩ দিন পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপপ্রবাহ কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৬ মার্চ থেকে শুরু হয়েছে এ তাপপ্রবাহ। বৃষ্টি না হওয়া এবং সূর্যের আলো লম্বালম্বিভাবে কিরণ দেয়ায় তাপমাত্র বৃদ্ধি পাচ্ছে। তবে আগামী ৩/৪ এপ্রিল দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল রাঙ্গামটি, চাঁদপুর, মাঈজদীকোর্ট, শ্রীমঙ্গল ও দিনাজপুর অঞ্চলসহ রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো খেপুপাড়ায় ৩৯ দশমিক ৪ ডিগ্রী। যা এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্র বলে জানায় আবহাওয়া অফিস। এছাড়া যশোরে ৩৮ দশমিক ৬ ডিগ্রী, মংলায় ৩৮ ডিগ্রী, সাতক্ষীরায় ৩৮ দশমিক ২ ডিগ্রী, চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৭ ডিগ্রী, পটুয়াখালী ৩৮ দশমিক ৭ ফরিদপুরে ৩৮ দশমিক ৩ ডিগ্রী, ভোলায় ৩৮ দশমিক ৮ ডিগ্রী ও ঢাকায় ৩৭ দশমিক ৭ ডিগ্রী তাপমাত্রা ছিলো। আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদী এক পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল ও মে মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ সে.) এবং অন্যত্র ২-৩টি মৃদু (৩৬-৩৮ সে.) থেকে মাঝারি (৩৮-৪০ সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এপ্রিল মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ সহ মাঝারি/ তীব্র কালবৈশাখী/বজ -ঝড় ও দেশের অন্যত্র ৩-৪ দিন হালকা/মাঝারি কালবৈশাখী /বজ ঝড় হতে পারে।