স্যারদের পাঠদান মনোযোগ সহকারে রপ্ত করি

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২০:০৫
মিথিলা ফারজানা দ্যা ব্রাইট সান প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজ থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। আমি আমার সব কাজ রুটিন মাফিক করি। বছরের শুরুতে আমি সারা বছরের জন্য রুটিন তৈরি করে ফেলি। রুটিনে আমি কোন সময় কোন বিষয় পড়বো, কখন খেলবো, কোন সময় বেড়াতে যাবো সব কিছুই রুটিনে উল্লে¬খ থাকে। আমি নিয়মিত স্কুলে উপস্থিত থাকি, স্যারদের পাঠদান মনোযোগ সহকারে রপ্ত করি। যে সমস্ত বিষয় কঠিন মনে হয় তা বার বার পড়ি এছাড়া অন্যান্য সহপাঠীদের সাথে আলাপ আলোচনা করে বিষয়টি সহজ করে নেই। আমি খুব কম পড়ি, তবে যেটুকু পড়ি মনোযোগ দিয়েই পড়ি। মনোযোগ সহকারে পড়লেই প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না। একঘেয়েমী কাটিয়ে উঠতে বন্ধুদের সাথে গল্পগুজব করি। প্রতি সপ্তাহে সৃজনশীল কাজ, নাটক, আবৃত্তি কর্মশালায় অংশগ্রহণ করি। পড়াশুনার পাশাপাশি প্রয়োজনীয় খেলাধুলা নিয়মিত করে থাকি।