বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১৪-১৫ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটিসমূহ গত ৩০ মার্চ গঠিত হয়েছে। নতুন কার্যনির্বাহী কমিটিতে কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম মাহফুজুল আরিফ সভাপতি এবং পিসি মার্টের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন মহাসচিব নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মজিবুর রহমান স্বপন, যুগ্ম-মহাসচিব পদে এসএম ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে কাজী শামসুদ্দিন আহমেদ লাভলু, দায়িত্ব পেয়েছেন। পরিচালক পদে দায়িত্ব পালন করবেন এটি শফিক উদ্দিন আহমেদ, এবং আলী আশফাক। একই দিন বিসিএসের ৮টি শাখা কমিটির পদবণ্টন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত এসব কমিটি আজ থেকে দায়িত্ব পালন করবেন।
