সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পণ্যসম্ভারে যুক্ত হয়েছে সিম্ফনি ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাব। দেশব্যাপী ৩৭২টি সিঙ্গার মেগা শপ ও নির্ধারিত সিঙ্গার প্লাস শপে এসব স্মার্টফোন ও ট্যাব পাওয়া যাচ্ছে। সিম্ফনি স্মার্টফোন ও ট্যাব স্বল্পমূল্যে গ্রাহকদের জন্য আধুনিক সুবিধার অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাব নিয়ে এসেছে। বর্তমানে ১৯টি মডেলের সিম্ফনি স্মার্টফোন এবং ৩টি মডেলের সিম্ফনি ট্যাব সকল সিঙ্গার মেগা শপ ও নির্ধারিত সিঙ্গার প্লাস শপে পাওয়া যাচ্ছে। এসব স্মার্টফোন এবং ট্যাবের মূল্য রয়েছে সর্বনিম্ন ৪,৫৯০ টাকা থেকে সর্বোচ্চ ১৯,৯৯০ টাকা পর্যন্ত। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি মডেল হলো সিম্ফনি ডাব্লিউ ৬৮, সিম্ফনি ডাব্লিউ ৭২, সিম্ফনি জেড ১, সিম্ফনি জেড ২, এক্সপ্লোরার টি৮কিউ, টি৭আই, টি৮আই প্রভৃতি। ৯৮৮৪১১৩ নম্বরে ফোন করে আরও জানা যাবে।
