বরিশালের গৌরনদীর টরকীর চরগ্রামে গত রবিবার একদল গ্রামবাসী ও বেদে পল্লীর সদস্যদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় বেদে পল্লীর ৪টি বসতঘর ও ১টি হোন্ডা ভাংচুর করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। টরকীর চরগ্রামের ওমর মোল্লার মেয়ে রুমার সাথে বেদে পল্লীর কলম সর্দারের পুত্র বেল্লাল সর্দারের সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। এ বিয়ে মেনে নিতে পারেনি রুমার পরিবার ও গ্রামবাসী। এ নিয়ে বেদে সমপ্রদায় গ্রামবাসীর মধ্যে বিরোধ চলছিল। রবিবার ওমর মোল্লার একটি বাছুর বেদে কলম সরদারের বাগানে যায়। বাছুর আনতে গিয়ে বেদেদের হামলার শিকার হন ওমর মোল্লা। এ ঘটনা ছড়িয়ে পড়লে বেদেদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ বাধে।
