গম্ভীরকে ছাড়িয়ে যুবরাজ

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২২:২৬
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক হলেন যুবরাজ সিং। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩ বলে ৬০ রান সংগ্রহের মাধ্যমে গৌতম গম্ভীরকে ছাড়িয়ে এখন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক যুবরাজ। ইতিপূর্বে ৯৩২ রান নিয়ে এ তালিকার শীর্ষে থাকা গম্ভীরকে ছাড়িয়ে যুবরাজ ৩৫ ম্যাচে ৯৩৯ রান সংগ্রহের মাধ্যমে সবার উপরে অবস্থান করছেন। অস্ট্রেলিয়াকে ৭৩ রানে পরাজিত করা এ ম্যাচে ভারতের যুবরাজ তার ইনিংসে পাঁচটি চার এবং চারটি ছয় মারেন। দেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় যুবরাজ-গম্ভীরদের পরে অবস্থান করছেন যথাক্রমে সুরেশ রাইনা, মহেন্দ ধোনি ও বিরাট কোহলি।