এক পার্টিতে এক বিখ্যাত পশুডাক্তারও এসেছেন। তাকে নিয়ে রসিকতার উদ্দেশ্যে একজন সবাই শুনতে পায় এমন করে বললেন—
: আরে! আপনি সেই লোক না যে বাঁদরের চিকিত্সা করেন?
: জি, ঠিকই ধরেছেন। কিন্তু সরি, এখন তো আপনার চিকিত্সা করতে পারব না, আপনি বরং কাল সকালেই আমার চেম্বারে চলে আসুন। আর হ্যাঁ, নাশতায় কিন্তু দুটোর বেশি কলা খাবেন না, কিছু টেস্টও করাতে হতে পারে কি না।
: বাহ্ তোমার গায়ের রং তো বেশ খুলেছে! বেতন বেড়েছে নাকি?
: না, তবে চাকরি বদলেছি। আগে ছিলাম কয়লার কারখানায়, এখন বসি গম-আটা ভাঙানোর দোকানে।
