পতিতপাবন মণ্ডল,
সিনিয়র শিক্ষক (বাংলা)
সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়, ঢাকা
গতকালের পর
১৬. প্রকৃত শিক্ষা লাভ করে বুদ্ধিবৃত্তির চর্চার মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করা।
১৭. নারী-পুরুষের স্বার্থ এক ও অভিন্ন।
১৮.সভ্যতার উন্নয়নে নারীর অবদান / নারী আধ্যাত্মিক, সাংসারিক সর্বত্রই পুরুষের সহযাত্রী / নারী-পুরুষের
সম্মিলিত চেষ্টার মাধ্যমে সমাজের-দেশের উন্নতি নিশ্চিত হয়।
১৯. উন্নত সমাজ তথা দেশ নারী-পুরুষের সহযাত্রী হয়ে যেমন উন্নতির চরম শিখরে উপনীত হয়েছে তেমনি এদেশের নারীদেরও তাই করার আহ্বান।
১. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর
উত্তরদাও: ১ × ১০ = ১০
***বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
কেনোকালে একা হয় নি’ক জয়ী পুরুষের তরবারি
প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয় লক্ষ্মী নারী।
ক. বেগম রোকেয়ার জন্ম তারিখ কত? ১
খ. ‘পাস করা শিক্ষাকে প্রকৃত শিক্ষা বলি না।’- বলতে কী বোঝানো হয়েছে? ২
গ. উদ্দীপকে ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের যে দিকটি ফুটে ওঠেছে তা বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকটি ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের সব দিক তুলে ধরতে সক্ষম। এর সত্যতা নিরূপণ কর। ৪
উত্তর (জ্ঞান) : ক. ৯ ডিসেম্বর
খ. প্রকৃত শিক্ষার স্বরূপ। (প্রকৃত শিক্ষায় আপন শৈলী ও সৃজনশীলতার বিকাশ ঘটে আর পাস করা শিক্ষায় শুধু সার্টিফিকেট লাভ করা যায়।)
গ. সভ্যতার উন্নয়নে নারীর অবদান / আধ্যাত্মিক, সাংসারিক সর্বত্রই নারী পুরুষের সহযাত্রী / নারী-পুরুষের সম্মিলিত চেষ্টার মাধ্যমে সমাজের-দেশের উন্নতি নিশ্চিত হয়।
ঘ. যথার্থ নয়। এ সৃজনশীলটির প্রয়োগমূলক প্রশ্ন তৈরি করা হয়েছে ১৮ নং দিক অবলম্বনে। এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটি তৈরি করা হয়েছে সবগুলো দিককে লক্ষ্য রেখে।
২. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: ১ × ১০ = ১০
বি এ পড়ার সময় মিতার বিয়ে হয়ে যায়। দু সন্তান জন্মের পর সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যায়। দু সন্তান নিয়ে বেশ বিপাকে পড়ে যায় সে। তবে সে ভেঙে না পড়ে কয়েকটি টিউশনি যোগাড় করে নেয়। আস্তে আস্তে টিউশনির প্রসার ঘটে। এক সময় একটি কিন্ডার গার্ডেন স্কুলে চাকরি পায় সে। এ ছোট চাকরি আর টিউশনির টাকায় চলতে থাকে তার সংসার। অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে সে সন্তান দুটিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। মিতা এখন আর কোনো কিছুতে ভয় পায় না। সকলে তাকে এক সফল মা বলেই জানে।
ক. কে কারামুক্ত হয়ে বলেছিলেন ‘পৃথিবী ঘুরিতেছে?’ ১ (উত্তর: গ্যালিলিও)
খ. নারীর অন্তর, বাহির, মস্তিষ্ক, হূদয় সবই দাসী হয়ে পড়েছে কেন?
২ উত্তর: (জ্ঞান) প্রকৃত শিক্ষার অভাবে /
পরিবেশ-প্রতিবেশের প্রভাবে।
গ. উদ্দীপকে ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের যে দিকটি ফুটে ওঠেছে তা বর্ণনা কর।
৩ উত্তর: (জ্ঞান) প্রকৃত শিক্ষা লাভ করে বুদ্ধিবৃত্তির চর্চার মাধ্যমে স্বনির্ভতা অর্জন করা।
ঘ. ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধে বেগম রোকেয়ার কাঙ্ক্ষিত নারীর বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের মিতার মধ্যে প্রতিফলিত হয়েছে কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও। ৪
হয়েছে- এ প্রধান দিকগুলো উত্তরে আসবে।
উত্তর: (জ্ঞান) সকল প্রতিকূলতা অতিক্রম করে বা নির্যাতন সহ্য করে পুরুষের ন্যায় উন্নত অবস্থা অর্জন করা/ পুরুষের সমকক্ষতা অর্জনে দৃঢ় সংকল্প ও প্রবল আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান। / পুরুষের সমকক্ষতা অর্জনে সকল ধরনের কাজে অংশ গ্রহণ। / সুশিক্ষায় শিক্ষিত হয়ে কর্ম করে নিজের অন্ন বস্ত্রের সংস্থান করা।
এ সৃজনশীলটির প্রয়োগমূলক প্রশ্ন তৈরি করা হয়েছে ১৬ নং দিক অবলম্বনে। এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটি তৈরি করা হয়েছে ১১, ১২, ১৩, ১৪ দিকগুলোর ছায়া অবলম্বনে।
বহুনির্বাচনি প্রশ্ন: বহুনির্বাচনি প্রশ্নের ভিত্তিতে কতগুলো বিকল্প উত্তর দেওয়া থাকে। বিকল্পগুলোর মধ্যে একটি সঠিক উত্তর থাকে এবং বাকিগুলো বিক্ষেপক। এগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন পরীক্ষার্থীদের (যাদের বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেই) সে সব বিক্ষেপকের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকে।
মানসম্মত বহুনির্বাচনি প্রশ্ন প্রণয়নের নিয়ম:
১. প্রয়োজনীয় তথ্য থাকবে
২. সহজ ভাষায় সংক্ষিপ্তাকার হবে
৩. অপ্রাসঙ্গিক উপাদানমুক্ত
৪. হ্যাঁ বোধক হবে
৫.এমন কোনো ইঙ্গিত থাকবে না যাতে পরীক্ষার্থী ঠিক উত্তর সহজে বাছাই করতে পারে এবং বিক্ষেপক বাদ দিতে পারে। বিক্ষেপকগুলো যেমন হবে।
৬. বিষয়বস্তু ও ব্যাকরণগত গঠনের দিক থেকে প্রশ্নের সাথে সাদৃশ্যপূর্ণ হবে
৮. প্রশ্নের অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করবে
৯. প্রতিটি বিক্ষেপক কমপক্ষে ৫% পরীক্ষার্থী কর্তৃক নির্বাচনের সম্ভাবনা থাকবে
১০. ক্রমানুযায়ী তালিকাভূক্ত হবে
১১. প্রতিটির দৈর্ঘ্য সমান হবে
১২. উপরের সবগুলো সঠিক / ‘কোনোটি নয়’ এমন কোনো বিক্ষেপক ব্যবহার করা যাবে না
১৩. প্রশ্নের ক্রমিক লেখার (১. ২. —-) সময় এবং ক. খ. গ. ঘ. লেখার সময় ডট(.) ব্যবহার করতে হবে।
১৪. মোট প্রশ্নের একচতুর্থাংশ ক / খ / গ/ ঘ ঠিক উত্তর হবে।
সৃজনশীল প্রশ্ন পদ্ধতি শিক্ষার্থীবান্ধব একটি পদ্ধতি যা শিক্ষার্থীকে আগামি দিনের জন্য চৌকোস পরিপূর্ণ মানুষ করতে বিশেষ সহায়ক, জীবনের বিভিন্ন ক্ষেত্রে কঠিন কঠিন সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রয়োজন হয়, সৃজনশীল প্রশ্ন পদ্ধতি সে কাজটি সুচারুরূপে করতে শিক্ষার্থীকে ধীরে ধীরে তৈরি করে তুলে। সৃজনশীল প্রশ্নের সাথে বিতর্কের বেশ মিল খুঁজে পাওয়া যায়, কারণ সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতেও বিতর্কের মতো তথ্য, তত্ত্ব, উপাত্ত দ্বারা যুক্তির মাধ্যমে বক্তব্য উপস্থাপন করে সিদ্ধান্তে উপনীত হতে হয়। পরিশেষে বলা যায় সৃজনশীল প্রশ্ন পদ্ধতি শিক্ষার্থীকে যুক্তিবাদী, মননশীল, সৃজনী শক্তির অধিকারী রূপে গড়ে তোলে।
অনুশীলন পাতা সম্পর্কে মতামত জানাতে ফোন:০৭১৭৪৭০৫৭২৭
