আবু সাইদ চারিধার ছারখার মাঠপোড়া রোদ্দুর, মেঘ ভাই, মেঘ চাই তুই আর কদ্দূর? এই দেশে আয় ভেসে মেঘ তুই জল দে— ভেজা তেজ নিস্তেজ জীবকুলে বল দে। মার তুড়ি দে দে উড়ি মেঘ তোর ঝাণ্ডা, এই ধরা হোক তরা জোরদার ঠাণ্ডা।