প্রযুক্তি ব্যক্তিত্ব : ওলাফ স্ট্রোলাসলি

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২১:১৫
যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস এনরিচমেন্ট কর্পোরেশন, সিনেকটিভ ল্যাবস, নাসার মতো সব বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন ওলাফ স্ট্রোলাসলি। এসব প্রতিষ্ঠানের হার্ডওয়্যার ও সফটওয়্যারের গবেষণায় নেতৃত্বস্থানীয় ভূমিকাও পালন করেছেন তিনি। প্রতিভাবান এই কম্পিউটার বিজ্ঞানী জন্মগ্রহণ করেন ১৯৪৩ সালের ১৫ মে, পেনসিলভ্যানিয়াতে। তিনি ১৯৬৪ সালে কনকর্ডিয়া কলেজ থেকে পদার্থবিজ্ঞান, গণিত ও ফ্রেঞ্চ ভাষায় স্নাতক এবং ১৯৬৬ সালে ইউনিভার্সিটি অব সাউথ ডাকোটা থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৭০ সালে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর পোস্ট ডক্টরাল ফেলোশিপ নিয়ে কাজ করেন নওরেজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইউনিভার্সিটি অব এডিনবার্গে। নাসায় কাজ করার সময় তার নেতৃত্বেই নাসায় প্রথম প্যারালাল কম্পিউটার ‘ফাইনাইট ইলেমেন্ট মেশিন’ সফলভাবে যাত্রা শুরু করে। ম্যাট্রিক্স ইকুয়েশন সমাধানের জন্যও কার্যকরী অ্যালগরিদম তৈরি করতে সমর্থ হন।