ছবি তোলার ক্ষেত্রে যারা একটি মুহূর্তও মিস করতে চান না, তাদের জন্য চমত্কার একটি ডিভাইস ন্যারেটিভ ক্লিপ। মাত্র ২০ গ্রাম ওজনের ১.৫ ইঞ্চি আকৃতির এই ডিভাইস মূলত একটি ক্যামেরা, যাতে একাধারে ৪ হাজার ছবি সংরক্ষণ করা যায়। শরীরের যেকোনো স্থানে একে ঝুলিয়ে দিয়ে ক্যামেরা অন করে রাখলে নিজে থেকেই ছবি তুলতে থাকে এটি। ছবি তোলার মধ্যবর্তী সময়ও নির্ধারণ করা যায় এতে। ৫ মেগাপিক্সেল এই ক্যামেরার ছবির মানও ভালো। ক্লাউডেই সংরক্ষিত থাকে এর ছবি। পিসিতে সংযুক্ত করে খুব সহজেই এর ছবিগুলো নামিয়ে নেওয়া যায়।
