অডিও স্ট্রিমিংয়ের সাইট হিসেবে সাউন্ডক্লাউড যথেষ্টই জনপ্রিয় হয়ে উঠেছে। পরিচিতজনদের গান শোনা ও শেয়ারের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি ওয়েবসাইট। চমত্কার এই ওয়েবসাইটের গান শোনা ও শেয়ারের জন্য গুগল ক্রোম ব্রাউজারেরও একটি এক্সটেনশন রয়েছে। এই এক্সটেনশন ব্যবহার করলে সরাসরি ব্রাউজার থেকেই সাউন্ডক্লাউডের সব ফিচার উপভোগ করা যাবে। এর ডাউনলোড লিংক http://goo.gl/iDdWL।
