সম্প্রতি জার্মানির হ্যানোভারে অনুষ্ঠিত হয়ে গেল সিবিট ফেয়ার ২০১৪। ইউরোপের অন্যতম বৃহত্ এই বার্ষিক প্রদর্শনীর এবারের আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিল নানা ধরনের রোবট। প্রদর্শনীতে হাজির হওয়া এমন কিছু রোবটের ছবি দিয়ে ছবি দিয়ে সাজানো হলো আজকের টেকফটো
রোবটের বৈশিষ্ট্য নিয়ে তৈরি কৃত্রিম হাত শারীরিকভাবে অক্ষমদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। ছবিতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এমনই একটি কৃত্রিম হাত দেখছেন।
ছবির রোবটটির নাম রোবোথেস্পিয়ান। মানুষের আকৃতির এই রোবটটি মানুষের স্বাভাবিক নির্দেশাবলী মেনে চলতে পারে। ছবিতে দর্শনার্থীরা তারই পরীক্ষা নিচ্ছেন।
বিভিন্ন ধরনের কাজে রোবটদের ব্যবহার বেড়েই চলেছে। এর ধারাবাহিকতাতেই উপরের ছবিতে দুই রোবটকে দেখা যাচ্ছে পোল ড্যান্সিংয়ে অংশ নিতে।
‘এপ’দের মতো দেখতে ছবির এই রোবট চারপায়ে চলতে সক্ষম। ‘চার্লি’ নামের এই রোবটটি সিবিট মেলায় দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়।
