শ্রাদ্ধ

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২২:১৮
ডা. প্রেমানন্দ সাহা আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীটঘর গ্রামের বাসিন্দা ডা. প্রেমানন্দ সাহার শ্রাদ্ধ রাজধানীর সিদ্ধেশ্বরী কালি মন্দিরে অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, গত ১৬ মার্চ শরীয়তপুরের পালং থানার কাছে এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে ১৮ মার্চ ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের মাজদাইর শ্মশানে তাকে দাহ করা হয়। প্রেমানন্দ সাহার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।