বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্র এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলের গ্রুপ পর্বে পাকিস্তানের খান রিসার্চ ল্যাবেরটরির (কেআরএল) বিরুদ্ধে খেলবে। ‘এ’ গ্রুপে চার দলের লড়াইয়ে বাংলাদেশের প্রিমিয়ার ফুটবল লিগের গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্রের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলংকার এয়ার ফোর্স স্পোর্ট ক্লাবের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচ ভুটানের ক্লাব য়ুগেন ফুটবল একাডেমীর বিরুদ্ধে।
এএফসি গ্রুপিং প্রকাশ করলেও ম্যাচের তারিখ ঘোষণা করেনি। তবে খেলাগুলো হবে শ্রীলংকার রাজধানী কলম্বোয়। ১১টি দল নিয়ে তিন গ্রুপে খেলা হবে। গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল চূড়ান্ত পর্বে উঠবে। ৬ দলকে দুই গ্রুপে ভাগ করে চূড়ান্ত পর্বের খেলা হবে। টপ দুটি দল খেলবে ফাইনাল। সেটা ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভেন্যু চূড়ান্ত হয়নি।
শেখ রাসেল ক্রীড়াচক্র এবারই প্রথম এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলে খেলছে। এর আগে আবাহনী খেলেছে পাঁচবার। কিন্তু একবারও চূড়ান্ত পর্বে উঠতে পারেনি। ব্যর্থ হয়ে ফিরে এসেছে। এরপর শেখ জামাল প্রেসিডেন্ট কাপে খেলার সুযোগ পেলেও তারা পাকিস্তানে খেলতে হবে বলে নিরাপত্তার কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নেয়। শেখ জামালকে জরিমানা দিতে হয়েছিলো ২০১২ সালে। এবার শেখ রাসেলের সামনে খেলার সুযোগ এসেছে। তারা গ্রুপ রানার্সআপ হতে পারলে উঠে যাবে চূড়ান্ত পর্বে। এমন সুযোগ কিভাবে শেখ রাসেল কাজে লাগবে সেটাই এখন দেখার ব্যাপার।
