গুগল ক্রোম ব্রাউজারের একটি বিনামূল্যের এক্সটেনশন ব্যবহার করেই লিংকডইনের সব প্রফেশনালদের ইমেইল ঠিকানা বের করে নেওয়া যায়। এটি ব্রাউজারে ইন্সটল করে নিয়ে লিংকডইনের কোনো প্রোফাইল খুললেই ‘হ্যাক’ শিরোনামে একটি পপ-আপ হাজির হয়। সেই পপ-আপে ক্লিক করলেই ওই প্রোফাইলের সাথে সংশ্লিষ্ট সকল ইমেইল ঠিকানা খুঁজে প্রদর্শন করে দেয় এক্সটেনশনটি। এমনকি যেসব ইমেইল ঠিকানা লিংকডইনে যুক্ত নয়, সেগুলোকেও খুঁজে পাওয়া যায় এভাবে। এদিকে এমন করে লিংকডইনের ইমেইল ঠিকানা উন্মোচিত হয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে লিংকডইন এবং এর ব্যবহারকারীরা। এক্সটেনশনটির নির্মাতার বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে তারা। তবে এক্সটেনশনটির নির্মাতারা জানিয়েছে, লিংকডইনের ‘টার্ম অব সার্ভিস’ মেনেই তারা এটি তৈরি করেছে।
